ডেইলি ক্রাইম বার্তা : জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে বরিশাল নগরীতে ৩টি ব্যবসা প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
গতকাল বুধবার (৩০ অক্টোবর) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বরিশাল বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক অপূর্ব অধিকারীর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় সঙ্গে ছিলেন বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক ইন্দ্রানী দাস, জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সুমি রাণী মিত্র ও পুলিশের একটি টিম। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বরিশাল বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক জনাব, অপূর্ব অধিকারী জানান, জনস্বাস্থ্য সুরক্ষায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি রোধে এ অভিযান চালানো হয়েছে এবং এ ধরনের অভিযান চলবে।
“জামাল কাড়াল সংবাদদাতা বরিশাল”