শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, দুপুর ২:০৬

সড়ক দুর্ঘটনায় দুইজনের প্রাণহানি।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : পৃথক সড়ক দুর্ঘটনায় হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ ও নবীগঞ্জ উপজেলায় দুইজন নিহত হয়েছেন। এর মধ্যে একজন মোটরসাইকেল আরোহী ও একজন ট্রাকের হেলপার। মঙ্গলবার রাতে দুর্ঘটনা দুটি ঘটে।
জানা যায়, ঢাকা-সিলেট মহাসড়কের শায়েস্তাগঞ্জ থানার সামনে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে রনি মিয়া নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হন। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার মুকুন্দপুর গ্রামের মুন্সি মিয়ার ছেলে।
সংঘর্ষের সময় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলটি দুমড়ে মুচড়ে যায়। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানাপুলিশ মরদেহ ও মোটরসাইকেল উদ্ধার করেন।
অপরদিকে, ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জের পানিউমদা বাজারে একটি লরির পেছনে ট্রাকের ধাক্কা লাগে। এতে ট্রাকের হেলপার ঘটনাস্থলেই নিহত হয়। তাৎক্ষনিক তার পরিচয় জানা যায়নি।
শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব, রেজাউল হক বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে এসেছেন।
এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।