ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : বসুন্ধরা শুভসংঘের আয়োজনে শিক্ষার্থীদের নিয়ে এক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে মৌলভীবাজারের কুলাউড়ায়। গতকাল সোমবার (২৮ অক্টোবর) মৌলভীবাজারের কুলাউড়ায় নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের হলরুমে এ আয়োজন করা হয়।
বসুন্ধরা শুভসংঘ কুলাউড়া উপজেলা শাখার সহ-সভাপতি আবুল কাশেম ওসমানীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মহিউদ্দিন রিপনের পরিচালনায় প্রধান আলোচক ছিলেন ইয়াকুব তাজুল মহিলা ডিগ্রি কলেজের সমাজবিজ্ঞান বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. রজত কান্তি ভট্টাচার্য্য। এতে বক্তব্য রাখেন নবীন চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আমির হোসেন, সিনিয়র শিক্ষক মো. সেলিম আহমদ, সহকারী শিক্ষক সোহেল আহমদ, উপজেলা প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল বারী সোহেল, কালের কণ্ঠ প্রতিনিধি ও শুভসংঘের উপদেষ্টা মাহফুজ শাকিল প্রমুখ।
এ সময় সভায় ঐ বিদ্যালয়ের প্রায় দেড় শতাধিক শিক্ষার্থী অংশ নেয়।