মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, দুপুর ১:১৯

ভারতীয় শাড়ি, গরু ও মাদকদ্রব্য জব্দ।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : সীমান্তবর্তী এলাকায় চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ৩৭ লক্ষাধিক টাকা মূল্যের ভারতীয় শাড়ি, গরু ও মাদকদ্রব্য জব্দ করেছেন বিজিবি, আর এ ঘটনা ফেনীর ছাগলনাইয়া ও ফুলগাজী উপজেলা এবং চট্টগ্রামের মিরসরাই উপজেলার।
গতকাল রাতে বিজিবির ফেনী ব্যাটালিয়ন (৪-বিজিবি) এর অধীনস্থ খেজুরিয়া, দেবপুর, ছাগলনাইয়া, চম্পকনগর ও অলিনগর বিওপির টহলদল দায়িত্বপূর্ণ ফেনীর ছাগলনাইয়া ও ফুলগাজী উপজেলা এবং মিরসরাই সীমান্তবর্তী এলাকায় চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করেন।
অভিযানে বিজিবি টহল দল ৫২০ পিস ভারতীয় শাড়ি, ৬টি গরু, ৪০ বোতল ফেনসিডিল এবং ৪৭ বোতল হুইস্কি জব্দ করতে সক্ষম হয়। জব্দকৃত মালামালের আনুমানিক সিজারমূল্য-৩৭,০৩, ৭৫০ টাকা।
জব্দকৃত মালামাল স্থানীয় কাস্টমস ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা দেওয়া হয়েছে।