মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, দুপুর ১:১৮

যৌথবাহিনীর অভিযানে আটক।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ছিনতাই ও ডাকাতির মতো অপরাধে জড়িত সন্দেহে ঢাকা রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে ৪৫ জনকে আটক করেছেন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
গতকাল শনিবার দিবাগত রাত ১২টার দিকে মোহাম্মদপুর থানার পরিদর্শক (তদন্ত) হাফিজুর রহমান গণমাধ্যমকে তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বেড়িবাঁধ, রায়ের বাজার, মোহাম্মদী হাউজিং সোসাইটিসহ আশেপাশের এলাকায় পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা যৌথ অভিযান চালিয়ে ৪৫ জনকে আটক করেছেন।