ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : অভিযান চালিয়েছেন মাদারীপুর জেলার শিবচরের পদ্মাপাড়ের ইলিশের বাজারে সেনাবাহিনী, পুলিশ ও প্রশাসন। গতকাল শুক্রবার (২৫ অক্টোবর) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার বন্দরখোলা ইউনিয়নের কাজিরসূরা এলাকায় নিষিদ্ধ মৌসুমে গড়ে উঠা ইলিশের হাটে এ অভিযান চালানো হয়। এ সময় হাটের অস্থায়ী স্থাপনা উচ্ছেদ করে গুঁড়িয়ে দেওয়া হয় হাট। এছাড়াও ৮০ হাজার মিটার জাল জব্দ এবং ৬০ কেজি ইলিশ উদ্ধার করা হয়।
শিবচরের চরজানাজাত নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. হাবিবুল্লাহ বলেন, শুক্রবার বিকেলে উপজেলা প্রশাসন, মৎস্য অফিস, পু্লিশ এবং সেনাবাহিনীর সমন্বয়ে অস্থায়ী ইলিশের হাটে অভিযান চালানো হয়েছে। হাটটি গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এছাড়া নদীতে নিয়মিত অভিযান চলমান আছে।