মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, দুপুর ১:১৮

কয়েকজন জেলে গ্রেফতার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ইলিশ মাছ শিকার করায় চাঁদপুরে কয়েকজন জেলেকে গ্রেফতার করেছেন নৌ-পুলিশ। এসময় ৪৩০০ মিটার কারেন্টজাল ও দুইটি নৌকা জব্দ করা হয়। এ ঘটনায় মৎস্য আইনে চারটি মামলা হয়েছে।
গতকাল শুক্রবার (২৫ অক্টোবর) বিকেলে মেঘনা নদীর বিভিন্ন এলাকায় এ অভিযান চালানো হয়।
এতে নেতৃত্ব দেন চাঁদপুর পুলিশ সুপার জনাব, সৈয়দ মোশফিকুর রহমান। অভিযানে সহকারী পুলিশ সুপার জনাব, ইমতিয়াজ আহম্মেদ, চাঁদপুর নৌ থানার ওসি এ.কে এম ইকবাল, মোহনপুর নৌ ফাঁড়ির ওসি জহির উদ্দিন সহ পুলিশের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
অভিযানে আনন্দবাজার এলাকার মো. সাগর বেপারী (২৮), মো. শরীফ হোসেন (২৬), মো. আল আমিন (২৬), মিঠুন মল্লিক (২২), মো. নাঈম কুরালী (১৪) ও মো. ইয়াসিন খাঁন (১৬) সহ ৬ জনকে নৌকা দিয়ে মাছ ধরার সময় গ্রেফতার করা হয়। এসময় কারেন্টজাল এবং নৌকা জব্দ করা হয়।
এ ঘটনায় মৎস্য আইনে মামলা করা হয়েছে।