মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, দুপুর ১:১৮

দুইজন আটক এবং ইয়াবা উদ্ধার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : লবণভর্তি ট্রাক থেকে কক্সবাজারের টেকনাফে ৩২ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছেন পুলিশ। এ ঘটনায় ট্রাকের চালক ও তার সহকারীকে আটক করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার (২৪ অক্টোবর) বিকেলে টেকনাফের সাবরাং ইউনিয়নের ডেইল্যা বিল এলাকায় লবণভর্তি ট্রাকে তল্লাশি চালিয়ে ইয়াবা উদ্ধার এবং ট্রাকটি জব্দ করা হয়।
আটককৃতরা হলেন, চট্টগ্রামের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের হাজির পাড়া এলাকার দিলদার মিয়া (৪৫) এবং একই জেলার পটিয়া থানার মৌলভীহাট ইউনিয়নের ৮নং ওয়ার্ড বড়লিয়া এলাকার মো. তৌহিদুল আলম (২৩)।
টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব, মুহাম্মদ গিয়াস উদ্দিন ঘটনার কথা বলেছেন।