শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, দুপুর ২:০৭

এক ব্যবসায়ী সড়ক দুর্ঘটনায় নিহত।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : দাঁড়িয়ে থাকা বাসের সঙ্গে পিকআপের ধাক্কায় পিকআপের আরোহী ব্যবসায়ী মহিউদ্দিন খান (৬৪) মারা গেছেন, আর এ দুর্ঘটনা হয়েছে ফরিদপুরের ভাঙ্গার এক্সপ্রেসওয়েতে। তিনি রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার বিশারু আলী খানের ছেলে।
গতকাল সোমবার (২১ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ৯টার দিকে ভাঙ্গা-ঢাকা এক্সপ্রেসওয়ের ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের বামনকান্দা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
শিবচর হাইওয়ে থানার সার্জেন্ট আশিকুজ্জামান জানান, সোমবার রাত সাড়ে ৯টার দিকে ভাঙ্গা-ঢাকা এক্সপ্রেসওয়ের ভাঙ্গা উপজেলার বামনকান্দা নামক স্থানে এক্সপ্রেসওয়েতে একটি বাস গাড়ির চাকা পাংচার হওয়ায় বাসটিতে নতুন চাকা লাগানোর কাজ চলছিল।
এমন সময় ঢাকা থেকে রাজবাড়ীগামী কাঠের আসবাবপত্র ভর্তি একটি পিকআপ পেছন দিক থেকে এসে বাসটিকে ধাক্কা দেয়।
এ সময় পিকআপের আরোহী ব্যবসায়ী মহিউদ্দিন খান নামে এক ব্যক্তি গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।