মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, দুপুর ১:২৮

বিপুল পরিমানে বরিশালে অবৈধ জাল জব্দ।

ডেইলি ক্রাইম বার্তা : মৎস্য সংরক্ষণ অভিযানের নির্দেশনা অমান্য করে বরিশাল বিভাগের বিভিন্ন নদ-নদীতে মাছ শিকার করায় বরিশাল বিভাগের বিভিন্ন এলাকায় ১২৯ জেলেকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একইসঙ্গে ৭ কোটি ১৪ লাখ ৭৪ হাজার ৬০০ টাকা মূল্যের ৩৮ লাখ ৭৫ হাজার ১০০ মিটার অবৈধ জাল জব্দ করা হয়েছে। আদায় করা হয় ১১ লাখ ৯৯ হাজার ১০০ টাকা জরিমানা। গত সাত দিনে এসব অভিযান পরিচালনা করা হয়। গতকাল রবিবার (২০ অক্টোবর) বিকেলে বরিশাল বিভাগীয় মৎস্য অধিদপ্তরের উপপরিচালক জনাব, নৃপেন্দ্র নাথ বিশ্বাস এসব তথ্য জানান।
“জামাল কাড়াল সংবাদদাতা বরিশাল”