বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৯:৫২

লিফলেট বিতরণ ডেঙ্গু সতর্কতায়।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ডেঙ্গু সতর্কতা ও ডেঙ্গু মশার বংশবিস্তার রোধে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব, তারেক রহমানের নির্দেশে ঢাকার ডেমরা এলাকাজুড়ে লিফলেট বিতরণ করেছেন ঢাকা ডেমরা থানার বিএনপি’র নেতা কর্মীরা।
বুধবার (১৬ অক্টোবর) দুপুরে ডেমরা স্টাফ কোয়ার্টার এলাকায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনামূলক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে লিফলেট বিতরণ করেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক জনাব, নবী উল্লাহ নবী। লিফলেট বিতরণকালে স্থানীয় ও ভাড়াটিয়া বাসিন্দাদের ডেঙ্গুর বাহক এডিস মশা প্রতিরোধসহ ডেঙ্গু সম্পর্কে সতর্ক করা হয়। পাশাপাশি এডিস মশা প্রতিরোধে পুরো এলাকায় থাকা খাল ও ড্রেন পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পরামর্শ দেওয়া হয়।
এসময় আরও উপস্থিত ছিলেন বিএনপির অনেক নেতা কর্মীরা।