মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, দুপুর ১:৩৬

কয়েকজন ছিনতাইকারীচক্রের সদস্য গ্রেপ্তার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : কক্সবাজারের কলাতলী সৈকত এলাকায় পর্যটকদের ছিনতাইয়ের পরিকল্পনাকারী ছিনতাইকারীচক্রের ছয় সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে দেশীয় অস্ত্রও উদ্ধার করা হয়।
ছিনতাইকারীচক্রের সদস্যরা হলেন, শহরের দক্ষিণ ঘোনারপাড়ার নুরুচ্ছফা (২৬), সমিতিপাড়ার রুবেল (২০), একই এলাকার মাহমুদুল হাসান (২০), আয়াছ (১৯), রমজান (২০) এবং রফিক (১৯)।
র‍্যাবের একটি আভিযানিক দল তাদের গ্রেপ্তার করেন। কক্সবাজারে দায়িত্বরত র‍্যাব ১৫-এর সিনিয়র সহকারী পরিচালক ও অতিরিক্ত পুলিশ সুপার জনাব, মো. কামরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
র‌্যাব জানিয়েছেন, গোপন সংবাদে জানতে পেরে, কক্সবাজার শহরের কলাতলী ডলফিনস্থ একটি হোটেল এলাকায় ডাকাতির প্রস্তুতি নিয়ে কয়েকজন লোক অবস্থান করছে। এই তথ্যের ভিত্তিতে ওই স্থানে অভিযান চালানো হয়।
তখন তারা র‍্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে ছয়জনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে তিনটি ছুরি, একটি হাতুড়ি, একটি টর্চলাইট, একটি ছোট লোহার শাবল এবং দুটি স্মার্টফোন উদ্ধার করা হয়।