শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, বিকাল ৩:২৪

প্রাইভেটকার দুর্ঘটনায় কয়েকজন নিহত।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে চার শিশুসহ আটজন নিহত হয়েছেন, আর এ ঘটনা বরিশালের পিরোজপুর সদরের কদমতলা এলাকায়।
বুধবার মধ্যরাত ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে প্রাইভেটকারের মধ্যে থেকে ৮টি মৃতদেহ উদ্ধার করা হয় বলে জানান পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার জনাব, মো. মুকিত হাসান খান।
নিহতরা হলেন, পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার হোগলাবুনিয়া গ্রামের শাওন মৃধা (৩২), তার স্ত্রী আমেনা বেগম (৩০), ছেলে আবদুল্ল (৩) ও অপর ছেলে শাহাদাৎ (১০) এবং শেরপুর সদর উপজেলার রঘুনাথপুর এলাকার মোতালেব (৪৫), তার স্ত্রী সাবিনা আক্তার (৩০), মেয়ে মুক্তা (১২) ও ছেলে সোয়াইব (২)।
পিরোজপুর জেলা হাসপাতালের চিকিৎসক ডা. আসিফ হোসেন জানান, রাত সাড়ে ৩টার দিকে ৮ জনকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়।
পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার জনাব, মো. মুকিত হাসান খান জানান, প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে ৮ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে মোতালেব নামে একজনের সাথে পাওয়া আইডি কার্ড থেকে তার পরিচয় পাওয়া গেছে।