মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, দুপুর ১:৩৬

বিভিন্ন পূজা মন্ডপের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা ও পর্যবেক্ষণ।

ডেইলি ক্রাইম বার্তা : শারদীয় দুর্গাপূজা-শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপন নিশ্চিতকল্পে গতকাল ০৯ অক্টোবর অপরাহ্ন থেকে বরিশাল মহানগরীর বিভিন্ন পূজা মন্ডপের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করেন বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব, মোঃ শফিকুল ইসলাম মহোদয়। পূজা মন্ডপ পরিদর্শন কালে তিনি হিন্দু ধর্মালম্বীদের সাথে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন এবং পূজা মন্ডপের সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কর্তব্যে নিয়োজিত পুলিশ সদস্য ও ডিউটি তদারকি কর্মকর্তাদেরকে সংশ্লিষ্ট সকলের সাথে সমন্বয় সাধনের মাধ্যমে সর্বোচ্চ সতর্ক অবস্থায় থেকে দায়িত্ব পালনের জন্য বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা প্রদান করেন। 
এ সময় উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার (সিএসবি) অ্যাডিশনাল ডিআইজি (পদোন্নতি প্রাপ্ত) জনাব, মােহাম্মদ জাকির হােসেন মজুমদার, পিপিএম-সেবা, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (উত্তর) জনাব, মােঃ ফারুক হােসেন সহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ।
“জামাল কাড়াল সংবাদদাতা বরিশাল”