মঙ্গলবার, ২৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৪ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৯:১৮

দুর্গোৎসবে বিএনপির আর্থিক অনুদান।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : আন্তরিক সহযোগিতা ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষে এবং শারদীয় দূর্গা উৎসব সফলভাবে উদযাপন করতে মানিকগঞ্জে বিএনপির উদ্যোগে পূজা উদযাপনের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় ও আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠিত হয়েছে।
গতকাল মঙ্গলবার সন্ধার পর মানিকগঞ্জ গিলন্ড মুন্নু সিটিতে জেলা বিএনপি সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এই কার্যক্রম অনুষ্ঠিত হয়।
বিএনপি আয়োজিত এই অনুষ্ঠানে জেলা বিএনপির সভাপতি আফরোজা খানম রিতা নিজস্ব তহবিল থেকে এই আর্থিক অনুদান প্রদান করেন। এ সময় জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নুরতাজ আলম বাহার, পৌর বিএনপির সভাপতি নাসির উদ্দিন আহমেদ যাদু, জেলা কৃষক দলের সভাপতি গোলাম কিবরিয়া সাঈদ, সাধারণ সম্পাদক আব্দুস সালাম বাদল, জেলা যুবদলের আহবায়ক তুহিনুর রহমান, সিনিয়র যুগ্ম আহবায়ক জিয়া উদ্দিন আহমেদ কবীর উপস্থিত ছিলেন।