মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, দুপুর ১:৪৬

জরিমানা এবং ট্রাফিক আইনে মামলা।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : গত বেশ কয়েকদিন ধরেই ঢাকা মহানগরীতে যানজটে নাকাল নগরবাসী। সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে কাজ করছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের সবগুলো ট্রাফিক বিভাগ। এরই ধারাবাহিকতায় যারা সড়কে বিশৃঙ্খলা সৃষ্টি করছে এবং আইন অমান্য করছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিচ্ছে দায়িত্বরত ট্রাফিক পুলিশ।
এরই অংশ হিসেবে একদিনে ঢাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ট্রাফিক আইনে ৭৪৯টি মামলা ও ৩০ লাখ ৯৩ হাজার টাকা জরিমানা এবং ১৫৮টি গাড়ি ডাম্পিং করা হয়েছে। এছাড়া ৭৯টি গাড়ি রেকার করা হয়েছে।
ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেসন্স বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) জনাব, মুহাম্মদ তালেবুর রহমান এসব তথ্য জানান।