মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, দুপুর ১:৪৬

পরিদর্শন করলেন বগুড়া এরিয়া, সেনাবাহিনী প্রধান।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : বুধবার (২ অক্টোবর) ১১ পদাতিক ডিভিশন ও বগুড়া এরিয়া পরিদর্শন করেছেন, সেনাবাহিনী প্রধান জেনারেল জনাব, ওয়াকার-উজ-জামান। পরিদর্শনকালে তিনি বগুড়া সেনানিবাসে কর্মরত সব পদবির সেনাসদস্যের উদ্দেশে দরবার নেন এবং দিক-নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
পরে সেনাপ্রধান বগুড়ার আর্মি মেডিকেল কলেজ হাসপাতালে নির্মাণাধীন বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এরপর তিনি সব পদবির সেনা কর্মকর্তাদের উদ্দেশে ‘অফিসার্স অ্যাড্রেস’ গ্রহণ করেন।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এ সময় সেনাপ্রধান তার মূল্যবান বক্তব্যের শুরুতে শহীদ লেফটেন্যান্ট তানজিম ছারোয়ার নির্জনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।