ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : অবৈধভাবে দিনাজপুরের বিরল সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার সময় দুজন পুরুষ, একজন নারী ও দু’জন শিশুকে আটক করেছেন বিজিবি সদস্যরা।
বিরল উপজেলার ভান্ডারা ইউনিয়নের রামচন্দ্রপুর বিওপির মেইন পিলার ৩২৯/৮ এস হতে আনুমানিক ৩০০গজ বাংলাদেশের অভ্যন্তরে মৌচুষা গ্রামের দীপপাড়া নামক স্থান থেকে তাদের আটক করা হয়। আটক ব্যক্তিরা দিনাজপুরের বীরগঞ্জ, খানসামা ও রাজশাহীর গোদাগাড়ী এলাকার বাসিন্দা।
জানা যায়, আটককৃত ব্যক্তিরা দালাল চক্রের মাধ্যমে অবৈধভাবে রামচন্দ্রপুর বিওপির মেইন পিলার ৩২৯/৮ এস সংলগ্ন সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করছিলেন।
খবর পেয়ে কোম্পানি কমান্ডারের নেতৃত্বে অভিযান চালিয়ে তাদের আটক করেন বিজিবি।
৪২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল জনাব, মো. আহসান উল ইসলাম বলেন, অবৈধভাবে সীমান্ত পারাপারের সময় দিনাজপুরের বীরগঞ্জ, খানসামা ও রাজশাহীর গোদাগাড়ী উপজেলার বিভিন্ন বয়সী পাঁচজনকে আটক করা হয়েছে। তাদের দিনাজপুর জেলার বিরল থানায় হস্তান্তর করা হয়েছে।