শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, বিকাল ৩:২৩

সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীরা নিহত।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : অ্যাম্বুলেন্সের ধাক্কায় ময়মনসিংহের গফরগাঁওয়ে দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।
রবিবার (১৫ সেপ্টেম্বর) বিকালে গফরগাঁও-ময়মনসিংহ কেবিআই সড়কে বারবাড়িয়া ইউনিয়নের চারিপাড়া বটতলা এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, চারিপাড়া গ্রামের রিয়াজ উদ্দিনের ছেলে আলফাজ উদ্দিন (২০) ও একই গ্রামের আব্দুল কাদিরের ছেলে আকাশ (১৮)। গফরগাঁও থানার ওসি জনাব, মোহাম্মদ শিবিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন এবং গফরগাঁও থানার ওসি জনাব, মোহাম্মদ শিবিরুল ইসলাম বলেন, দুর্ঘটনায় নিহত দুই জনের লাশ উদ্ধার করা হয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।