বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, দুপুর ২:৫২

মাদক ব্যবসায়ী ফেন্সিডিলসহ আটক।

ডেইলি ক্রাইম বার্তা : ২শ’ বোতল ফেন্সিডিলসহ বরিশালে এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছেন পুলিশ। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেল।আটক মোসা. ফাতেমা আক্তার বরিশাল সদর উপজেলার রায়পাশা ইউনিয়নের দক্ষিণ কড়াপুর এলাকার বাসিন্দা।পুলিশ জানায়, বিএমপি গোয়েন্দা শাখার পুলিশ পরিদর্শক মো. ছগির হোসেনের নেতৃত্বে বুধবার দিবাগত মধ্যরাতে মোসা. ফাতেমা আক্তারের বসতঘরে অভিযান চালিয়ে ২শ’ বোতল ফেন্সিডিলসহ তাকে আটক করা হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক কেনাবেচার সাথে সম্পৃক্ত অপর আরও দুইজন পালিয়ে যায়।
এ ঘটনায় আটক ও পলাতকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন গোয়েন্দা শাখার পুলিশ পরিদর্শক মো. ছগির হোসেন।
“জামাল কাড়াল সংবাদদাতা বরিশাল”