শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, বিকাল ৩:১৮

নিহত কয়েকজন সড়ক দুর্ঘটনায়।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : সড়ক দুর্ঘটনায় নড়াইলের লোহাগড়া উপজেলায় তিন ব্যক্তি নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও একজন।
মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) রাত ১২টার দিকে পৌরসভার আশ্রয়ন প্রকল্পের সামনে (গুচ্ছগ্রাম) মাইটকুমড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, পৌরসভার মাইটকুমড়া গ্রামের হেমায়েত শেখের ছেলে শামিম শেখ (২১), একই গ্রামের রমজান বিশ্বাসের ছেলে জিয়া বিশ্বাস (৪৪) ও একই গ্রামের জামাল মোল্যার ছেলে রাসেল মোল্যা (২০)।
আহত হয়েছেন একই গ্রামের হবিবার শেখের ছেলে কুইন শেখ।
লোহাগড়া থানার ওসি জনাব, আব্দুল্লাহ আল মামুন বলেন, এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে এবং আইনী প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।