ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : গত ৫ আগস্ট ঢাকা রাজধানীর বাড্ডা থানায় হামলা চালিয়ে লুট করা পুলিশের একটি পিস্তলসহ কুমিল্লায় এক তরুণকে গ্রেপ্তার করেছেন র্যাবের সদস্যরা। এ সময় তার কাছ থেকে একটি পিস্তল, ম্যাগজিন এবং ৮ রাউন্ড কার্তুজ (গুলি) উদ্ধার করা হয়েছে বলে দাবি করেছেন র্যাব।
রবিবার (৮ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে র্যাব-১১, সিপিসি-২, কুমিল্লার কোম্পানি অধিনায়ক লে. কমান্ডার জনাব, মাহমুদুল হাসান এই তথ্য নিশ্চিত করেছেন। গ্রেপ্তারকৃত ওই তরুণের নাম মো. তুহিন আলম (১৯)।
র্যাবের কর্মকর্তা জনাব, মাহমুদুল হাসান জানান,
তার বিরুদ্ধে কুমিল্লা কোতয়ালী মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। র্যাবের কর্মকর্তা আরও বলেন, পুলিশের অস্ত্র লুটের সঙ্গে জড়িতদের ধরতে র্যাবের এ অভিযান অব্যাহত থাকবে।