বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, বিকাল ৩:০৪

দুই ভাই নিহত পারিবারিক কলহে।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : পারিবারিক কলহের জেরে হামলায় চট্টগ্রামের ফটিকছড়িতে আপন দুই ভাই নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ছয়জন।
মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) উপজেলার জাফতনগরে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, মো. আলমগীর ও জাহাঙ্গীর।
তারা সম্পর্কে আপন ভাই।
প্রত্যক্ষদর্শীরা জানান, পারিবারিক বিরোধের জেরে এ হতাহতের ঘটনা ঘটেছে। নিহতদের আরেক ভাই করিম ও তার স্ত্রীর মধ্যকার সমস্যা মেটাতে গিয়েই এ ঘটনা ঘটেছে।
স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়া উদ্দিন জিয়া বলেন,
পারিবারিক কলহের জেরে এই ঘটনা ঘটেছে।