ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : আজ সোমবার সকালে ২ কোটি ৬৪ লাখ টাকা মূল্যমানের ২ কেজি ৭৮৪ গ্রাম ওজনের একটি স্বর্ণের বারের চালান জব্দ করেছেন কাস্টমস গোয়েন্দারা, আর এ চালান জব্দ হয়েছে ঢাকা রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে। একইসঙ্গে চোরাচালানে জড়িত দুই নারীকে আটক করা হয়েছে।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কাস্টমস গোয়েন্দা ও তদন্ত সার্কেলের উপ-পরিচালক জনাব, মো. মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
জনাব, মিজানুর রহমান জানান, জব্দকৃত স্বর্ণের বারগুলো ঢাকার কাস্টমস হাউসের শুল্ক গুদামে জমা দেওয়া হয়েছে।
এছাড়া আটক দুই নারীকে বিমানবন্দর থানায় হস্তান্তর করে তাদের বিরুদ্ধে ফৌজদারি মামলার কার্যক্রম চলমান রয়েছে।