শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, বিকাল ৩:২০

সড়ক দুর্ঘটনায় একজন নিহত।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : সড়ক দুর্ঘটনায় ময়মনসিংহের ফুলপুরে সুরুজ আলী (৪৫) নামে একজন নিহত হয়েছেন। আজ সোমবার সকাল ৭টার দিকে ঢাকা-হালুয়াঘাট আঞ্চলিক মহাসড়কে উপজেলার ইমাদপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩ জন।
নিহত সুরুজ আলী রাঙ্গামাটি জেলার বাখাইছড়ি গ্রামের ডেবারপাড় এলাকার আব্দুল আজিজের পুত্র।
আহতরা হলেন, ফুলপুর উপজেলার যোগীরগুহা গ্রামের ইসমাইল (৬৫), আনোয়ারা (৬০) ও অজ্ঞাত একজন।
এ ব্যাপারে ফুলপুর থানার এসআই শফিকুল ইসলাম বলেন, আহতরা ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন আর নিহত সুরুজ আলীর লাশ উদ্ধার করে থানায় এনে রাখা হয়েছে। তার স্বজনদের খবর দেওয়া হয়েছে এবং স্বজনেরা আসলে বিধি মোতাবেক সুরুজ আলীর মরদেহ হস্তান্তর করা হবে।
এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।