শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, বিকাল ৪:২৫

কয়েকজন নিহত সড়ক দুর্ঘটনায়।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে পাঁচজন নিহত হয়েছেন, আর এ ঘটনা গোপালগঞ্জের কাশিয়ানীতে। এতে আহত হয়েছেন আরও অন্তত ২৫ জন।
রবিবার (১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টায় গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের মাঝিগাতি বাসস্ট্যান্ড কাছে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, খুলনার সামাদ আলী (৪০), তানিয়া আফরোজ (৩৫), গোপালগঞ্জ সদর উপজেলার সুলতানশাহী গ্রামের মোতালেব শেখের ছেলে রইচ শেখ (২৪)। বাকিদের পরিচয় এখনও জানা যায়নি।
কাশিয়ানী ফায়ার সার্ভিস স্টেশন মাস্টার মো. রেজাউল মওলা এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, খুলনা থেকে ছেড়ে আসা একটি পরিবহনের যাত্রীবাহী বাস ও বিপরীত দিক থেকে ছেড়ে আসা আর একটি মালবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হলে এ দুর্ঘটনা ঘটে। পরিবারের কাছে নিহতদের হস্তান্তর করা হয়েছে। আহতদের মুকসুদপুর ও কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক রয়েছে যে কারণে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।
এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।