ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : সরকারি চাকরি দেওয়ার কথা বলে ময়মনসিংহের তারাকান্দায় প্রতারণাপূর্বক ৮ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে শামীম (২২) ও সালমান (১৯) নামে দুই জন প্রতারককে আটক করা হয়েছে। গতকাল শুক্রবার রাতে তাদের আটক করা হয়।
জানা যায়, সরকারি চাকরি দেওয়ার নামে ৮ লক্ষ টাকা হাতিয়ে নেয় অভিযুক্তরা। পরে কামারিয়া গ্রামের মাহবুব বাদী হয়ে তারাকান্দা থানায় এ ব্যাপারে অভিযোগ করলে ওসি জনাব, ওয়াজেদ আলীর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে শুক্রবার দিবাগত রাতে তাদের আটক করা হয়।
এ ব্যাপারে তারাকান্দা থানার ওসি জনাব, ওয়াজেদ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটক আসামিদেরকে আজ শনিবার (৩১ আগস্ট) দুপুর ১২টার দিকে ময়মনসিংহ আদালতে সোপর্দ করা হয়েছে।