বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, বিকাল ৩:১২

পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত বরিশালে।

ডেইলি ক্রাইম বার্তা : বিএমপি কমিশনার (ভারপ্রাপ্ত) জনাব, মােহাম্মদ নজরুল হােসেন মহােদয়ের সভাপতিত্বে গতকাল বৃহস্পতিবার ( ২৯ আগষ্ট ) বরিশালে বিএমপি সদরদপ্তর সম্মেলন কক্ষে বিএমপি’র মাসিক অপরাধ পর্যালােচনা সভা জুলাই-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। সভার শুরুতেই সভাপতি মহোদয় বিগত মাসের অর্থাৎ জুলাই-২৪ মাসের খাতওয়ারী অপরাধ চিত্র বা অপরাধ বিবরণীর সাথে পূর্ববর্তী মাস এবং পূর্বের বছরের সংশ্লিষ্ট মাসের খাতওয়ারী তুলনামূলক অপরাধ চিত্র বা বিবরণীর পর্যালােচনা করে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সংশ্লিষ্ট সকলকে বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা প্রদান করেন।
এ সময় তিনি দেশে চলমান পরিস্থিতিতে পুলিশ সদস্যদের করণীয় ও বর্জনীয় , মামলা তদন্ত, ওয়ারেন্ট তামিল, সিডিএমএস ব্যবস্থাপনা, মাদক উদ্ধার, চুরি, দস্যুতা,  ইভটিজিং, জঙ্গীবাদ, সাইবার ক্রাইম, বাল্য বিবাহ, কিশাের অপরাধ, পারিবারিক সহিংসতা, নারী ও শিশু নির্যাতন, ট্রাফিক ব্যবস্থাপনাসহ, সমসাময়িক বিভিন্ন সমস্যা, আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা ইস্যুতে সংশ্লিষ্ট সকলকে প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করেন। এ সময় সভায় আরো উপস্থিত ছিলেন, উপ-পুলিশ কমিশনার (সিএসবি) অ্যাডিশনাল  ডিআইজি (পদোন্নতি প্রাপ্ত)  জনাব, মােহাম্মদ জাকির হােসেন মজুমদার, পিপিএম-সেবা, উপ পুলিশ কমিশনার (দক্ষিণ) অ্যাডিশনাল  ডিআইজি (পদোন্নতি প্রাপ্ত) জনাব, মােঃ আলী আশরাফ ভূঞা, বিপিএম-বার, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) জনাব, এস এম তানভীর আরাফাত পিপিএম-বার, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) এসপি (পদোন্নতিপ্রাপ্ত) জনাবা, রুনা লায়লা সহ বিএমপি’র অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা বৃন্দ ও বিভিন্ন পদ-পদবীর পুলিশ সদস্যগণ।
“জামাল কাড়াল সংবাদদাতা বরিশাল”