শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, বিকাল ৪:২৬

রিকশাভ্যানের দুই যাত্রী নিহত সড়ক দুর্ঘটনায়।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : যাত্রীবাহী বাসের ধাক্কায় গাইবান্ধার পলাশবাড়ীতে ব্যাটারিচালিত রিকশাভ্যানের দুই যাত্রী নিহত হয়েছেন। বুধবার (২৮ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে গাইবান্ধা-পলাশবাড়ী সড়কের মাঝিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতের মধ্যে একজনের নাম রেজাউল ইসলাম (৪০), তার বাড়ি সদর উপজেলার তিনমাইল এলাকায়। অপর নিহতের (৪৫) নাম-পরিচয় জানা যায়নি।
দুর্ঘটনায় দুইজন নিহতের বিষয়টি নিশ্চিত করেন পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব, কেএম আজমিরুজ্জামান।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে যাত্রীবাহী একটি বাস চট্টগ্রাম থেকে গাইবান্ধায় যাচ্ছিল। পথে গাইবান্ধা-পলাশবাড়ি আঞ্চলিক মহাসড়কের মাঝিপড়া এলাকায় বেপরোয়াগতির বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীতমুখী একটি ব্যাটারিচালিত রিকশাভ্যানকে ধাক্কা দেয় এবং এতে ঘটনাস্থলেই রিকশাভ্যানে থাকা দুই যাত্রী নিহত হন।
এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।