শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, বিকাল ৪:২৭

সড়ক দুর্ঘটনায় বরিশালের গৌরনদীতে দুইজন নিহত।

ডেইলি ক্রাইম বার্তা : ২৫ আগষ্ট ২০২৪ বিকেলে ঢাকা বরিশাল মহাসড়কের বরিশাল গৌরনদীর মাহিলাড়া ইউনিয়ন পরিষদের সামনে কুয়াকাটা থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি পরিবহনের সাথে একটি মাহেন্দ্রর মুখোমুখি সংঘর্ষে ২জন নিহত (মা-ছেলে) এবং আহত ৭জন। নিহতরা হলেন, সুমা আক্তার (৩০), ছেলে আজমাইন মৃধা (৩)। আহতরা হলো, মাইনউদ্দিন মাননু সরদার, হাসান সরদার (২৫), সজল খান (১৫), বৈশাখী (১৯), সোহাগ (২৫), ভক্তিরানী (৬৫)। গুরুতর আহত ২ জন কে গৌরনদী স্বাস্থ্য কমপ্লেক্স থেকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।
“এ. এস. মামুন সংবাদদাতা গৌরনদী (বরিশাল)”