শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, বিকাল ৪:২৬

দুইজন নিহত মোটরসাইকেল দুর্ঘটনায়।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : মোটরসাইকেল সড়ক দুর্ঘটনায় হাসিবুর রহমান মোল্লা (২৬) নামে মোটরসাইকেল চালক ও মাসুদ (২৫) নামের একজন আরোহী নিহত হয়েছেন, আর এ ঘটনা ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মাদারীপুর জেলার শিবচর উপজেলার বাখরের কান্দি এলাকায়।
মঙ্গলবার (২০ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের শিবচর উপজেলার বাখরের কান্দি এলাকায় ভাঙ্গামুখী লেনে এ ঘটনা ঘটেছে।
নিহত হাসিবুর রহমান মোল্লা কালকিনি উপজেলার কাজিবাকাই ইউনিয়নের মৃত মিজানুর রহমান মোল্লার ছেলে। নিহত মাসুদ ডাসা উপজেলার মাইজপাড়া এলাকার সাকিব হোসেনের ছেলে।
শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব, মো. শাকিল আহমেদ জানান, হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মোটরসাইকেল চালকের লাশ উদ্ধার করেন। এরপর স্থানীয়দের সহযোগিতায় নিহত ব্যক্তির লাশ ও আহত ব্যক্তিকে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। আহতের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা নেওয়ার পথে তার মৃত্যু হয়।