বৃহস্পতিবার, ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৩:৫৯

এইচপি দল বাংলাদেশে দারুন প্রাপ্তি নিয়ে ফিরল।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : বাংলাদেশ হাই পারফর্ম্যান্স (এইচপি) দল অস্ট্রেলিয়া সফর করেছেন প্রায় এক মাসেরও বেশি সময় ধরে। সোমবার দিবাগত মধ্যরাতে দেশে ফিরেছেন দলটি দারুন এক প্রাপ্তি নিয়ে। টপ এন্ড টি২০ সিরিজে রানার্সআপ হয়েই ফিরেছেন অধিনায়ক আকবর আলীর দলটি।
টপ এন্ড টি২০ সিরিজ অস্ট্রেলিয়ার ডারউইনে অনুষ্ঠিত হয়েছে। ৯ দলের এই আসরে খেলেছে বিশ্বের অন্যতম সেরা টি২০ আসর অস্ট্রেলিয়ার বিগব্যাশ ৫টি দলও।
বাংলাদেশ এইচপি প্রাথমিক পর্বে ৫ ম্যাচের ৩টিতে জিতে সেমিফাইনালে ওঠে।
সেমিতে বিগ ব্যাশের অন্যতম সেরা দল পার্থ স্করচার্সকে হারিয়ে ফাইনালে পা রাখে বাংলাদেশ এইচপি। ফাইনালে বিগব্যাশের আরেকটি দল অ্যাডিলেইড স্ট্রাইকার্সের কাছে হেরে রানার্সআপ হয় বাংলাদেশ।
টপ এন্ড টি২০ সিরিজের আগে পাকিস্তান শাহীন্সের বিপক্ষে দুটি ৪ দিনের ম্যাচ খেলে বাংলাদেশ এইচপি। প্রথম ৪ দিনের ম্যাচে হারলেও দ্বিতীয়টি জিতে যায়। এছাড়া ৩ ম্যাচের ওয়ানডে সিরিজও খেলে যেখানে অবশ্য একটিই জিততে পেরেছে। সার্বিকভাবে বেশ সফল একটি সফর শেষ করেই দেশে ফিরেছেন বাংলাদেশ এইচপি।