ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : লুট হওয়া ৫৩৪টি অস্ত্র উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার (১৫ আগস্ট) দুপুরে পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক বার্তায় এতথ্য জানানো হয়েছে।
পুলিশ সদর দপ্তর জানায়, সারাদেশ থানা ও ফাঁড়ির থেকে সম্প্রতি লুণ্ঠিত বিভিন্ন ধরনের ৫৩৪টি অস্ত্র উদ্ধার করা হয়েছে।
এছাড়া ১০ হাজার ২১৯ রাউন্ড গুলি, ৩৫৯ টিয়ার গ্যাস সেল এবং ১৪২টি সাউন্ড গ্রেনেড উদ্ধার করা হয়েছে।
এতে আরো বলা হয়, অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারের কাজ চলছে। কারো কাছে অবৈধ অস্ত্র থাকলে নিকটস্থ থানায় জমা দেওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে।