ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ভারতীয় এক পুলিশকে আটক করেছেন ৫৮-বিজিবি, আর এ আটকের ঘটনা ঝিনাইদহের মহেশপুর সীমান্তে।
মঙ্গলবার (১৩ আগস্ট) তাকে আটক করা হয়।
বিজিবি ও মহেশপুর থানা সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে মাটিলা সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করার সময় মহেশপুর ৫৮-বিজিবি তাকে আটক করেন।
এর আগে ২২ মার্চ ৪ হাজার ৮৭ ভারতীয় রুপি মোবাইলসহ তাকে আটক করা হয়। তার বাড়ি তামিল নাড়ু প্রদেশের ত্রিসিটি জেলা ইকুদু থানার আনগুনগর গ্রামে। গত ২৩ জুন আদালত থেকে জামিন পেয়ে পলাতক ছিল সে। দ্বিতীয়বার আটক হওয়ার পর মহেশপুর থানায় মঙ্গলবার সোর্পদ করলে আদালত তাকে জেল হাজতে পাঠান।
৫৮-বিজিবি পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।