ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ট্রাফিক পুলিশ সদস্যরা আজ সোমবার কাজে যোগ দিয়েছেন। সকাল থেকেই সড়কে দেখা গেছে তাদের। প্রায় ছয়দিন পর ঢাকা রাজধানীর কিছু সড়কে দায়িত্ব পালন শুরু করেছেন তারা।
এর আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এক বৈঠকের পর আন্দোলনকারী পুলিশ সদস্যদের সমন্বয়ক পরিদর্শক জাহিদুল ইসলাম ও কনস্টেবল শোয়াইব হাসান সোমবার থেকে কাজে যোগ দেওয়ার ঘোষণা দেন।
তারা গণমাধ্যমে জানান, আমরা সরকারের কাছে যেসব দাবি জানিয়েছিলাম তার বেশিরভাগই মেনে নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে। তাই আমরা কর্মবিরতি প্রত্যাহারের ঘোষণা দিচ্ছি। আশা করি সবাই সুন্দরভাবে নিজ নিজ দায়িত্বে ফিরবেন।