ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ভোলা শহরের গুরুত্বপূর্ণ সড়কে গত ৬ দিন ধরে ট্রাফিকের দায়িত্বে থাকা শিক্ষার্থীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন পুলিশ সুপার জনাব, মো. মাহিদুজ্জামান। আজ সোমবার (১২ আগস্ট) সকালে ভোলা শহরের কালিবাড়ি মোরে রজনীগন্ধার ফুলের স্টিক হাতে দিয়ে শিক্ষার্থীদের শুভেচ্ছা জানান তিনি।
পুলিশ সুপার জনাব, মো. মাহিদুজ্জামান জানান, দেশে চলমান পরিস্থিতিতে পুলিশ সদস্যরা কর্মবিরতি পালন করায় সড়কে বিশৃঙ্খলা তৈরি হয়। গত কয়েক দিন ধরে সড়কের শৃঙ্খলা ফিরিয়ে আনতে শিক্ষার্থীরা অক্লান্ত পরিশ্রম করে ট্রাফিকের দায়িত্ব নিজের হাতে তুলে নিয়েছে।
এ জন্য তারা অবশ্যই প্রশংসার দাবি রাখে। আমাদের শিক্ষার্থীরা দেখিয়ে দিয়েছে যে, তারা চাইলে সব কিছু সম্ভব। তাই জেলা পুলিশের পক্ষ থেকে তাদেরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।