ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : (ডিএমপি) ঢাকা মেট্রোপলিটন পুলিশ জানিয়েছেন লাইসেন্সবিহীন আগ্নেয়াস্ত্র ও গুলি কারও কাছে থাকলে দ্রুত তা নিকটস্থ থানায় জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন।
রবিবার (১১ আগস্ট) রাতে ডিএমপির জনসংযোগ শাখা থেকে পাঠানো এক খুদে বার্তায় এ তথ্য জানানো হয়।
বার্তায় বলা হয়, কারও কাছে লাইসেন্সবিহীন আগ্নেয়াস্ত্র/গুলি থেকে থাকলে অতি সত্বর নিকটস্থ থানায় জমা দিন। লাইসেন্সবিহীন অস্ত্র-গুলি কারও হেফাজতে থাকা দণ্ডনীয় অপরাধ।