বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, বিকাল ৩:৪৪

স্বর্ণালংকার ও টাকাসহ দুই রোহিঙ্গা গ্রেপ্তার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : অবৈধ ভাবে কক্সবাজারের টেকনাফে মিয়ানমার থেকে স্বর্ণালংকার নিয়ে এসে পাচারের উদ্দেশ্যে মজুদ রাখেন দুই রোহিঙ্গা। এসময় বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)’র সদস্যরা অভিযান পরিচালনা করে ২৯ কেজি ১৫০ গ্রাম স্বর্ণালংকার ও ২৬ হাজার ১০ টাকা উদ্ধারসহ দুই রোহিঙ্গাকে গ্রেপ্তার করেন।
গ্রেপ্তার হওয়া দুই রোহিজ্ঞা হলো, উখিয়ার কুতুপালং ১৩ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের মৃত লিয়াকত আলীর ছেলে ইয়াহিয়া খান (৪৫), মিয়ানমারের মংডুর সুইজা গ্রামের মৃত মীর আহমেদের ছেলে আনোয়ার সাদেক (৪০)।
বিষয়টি নিশ্চিত করেন টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবির) অধিনায়ক লে. কর্নেল জনাব, মো. মহিউদ্দীন আহমেদ এবং তিনি জানান, শনিবার (১০ আগস্ট) রাতে টেকনাফের হ্নীলা ফুলের ডেইলের একটি বাড়ি থেকে স্বর্ণালংকার ও নগদ টাকা উদ্ধারসহ দুই রোহিঙ্গাকে গ্রেপ্তার করা হয়।