ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ১৪ কেজি গাঁজাসহ দুইজনকে আটক করেছে ট্রাফিকে দায়িত্বরত শিক্ষার্থীরা, আর এ ঘটনা ময়মনসিংহের ত্রিশালে। আটক ব্যক্তিরা হলেন, ভৈরবের মহেষপুর এলাকার নবী হোসেন( ১৯), রিয়াদ (১৮)।
গত শুক্রবার (৯ আগস্ট) দিবাগত রাত দেড়টায় এদের আটকে ত্রিশালে অবস্থানরত সেনাবাহিনীকে সংবাদ জানালে সেনাবাহিনীর একটি টিম গতকাল শনিবার ভোরে ত্রিশাল থানায় নিয়ে আসেন।
বিষয়টি নিয়ে শিক্ষার্থী মুন্নাফ খন্দকার বলেন, দুইজন লোক মোটরসাইকেলযোগে দুটি ব্যাগ নিয়ে যখন যাচ্ছিলেন, তখন সন্দেহ হলে ওনাদের থামিয়ে ব্যাগ তল্লাশি করলে ১৪ কেজি গাঁজা পাওয়া যায়। আটককৃতরা জানান, তারা গাঁজা নিয়ে ভৈরব থেকে শেরপুর যাচ্ছিলেন।