শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, বিকাল ৪:২৭

সড়কে বাসের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ফরিদপুরের ভাঙ্গায় তিনজন যাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অন্তত ২০ জন যাত্রী। গুরুতর আহত ২০ জনকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গতকাল বুধবার বিকেলে ফরিদপুর-বরিশাল মহাসড়কের পূর্বসদরদী নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, মাদারীপুর সদর উপজেলার পান্নু সরদার (৫৭) ও পুলিশের সাব-ইন্সপেক্টর জাকির আলী খান। নিহত আরেকজনের পরিচয় পাওয়া যায়নি। বিষয়টি নিশ্চিত করেছেন ভাঙ্গা হাইওয়ে থানার ওসি জনাব, খায়রুল আনাম।
তিনি জানান এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে। একজনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।