শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, বিকাল ৫:৪৬

দুইজনের মৃত্যু ট্রেনে কাটা পড়ে।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ট্রেনে কাটা পড়ে জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার বাগজানা এলাকায় রেলস্টেশনের দক্ষিণ পাশে মা-ছেলের মৃত্যু হয়েছে।
সোমবার সন্ধ্যা সাড়ে ৬ টার সময় এ দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন, দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলার মতিহারা গ্রামের মনিরুজ্জামান মিঠুর স্ত্রী শাহনাজ বেগম (২৫) ও ছোট ছেলে শোয়াইব (৫)।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, সন্ধ্যা সাড়ে ৬টার সময় পাঁচবিবি উপজেলার বাগজানা রেলস্টেশন এলাকায় পাঁচ বছরের ছোট ছেলেকে নিয়ে রেল লাইন দিয়ে হাঁটছিলেন শাহনাজ। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী একটি এক্সপ্রেস ট্রেন এসে ধাক্কা দিলে অনেক দূরে ছিটকে পড়ে মা-ছেলের মৃত্যু হয়।
পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব, ফয়সাল বিন আহসান বলেন, রেল লাইনের ঘটনায় সান্তাহার রেলওয়ে থানা পুলিশকে জানানো হলে তারা এসে লাশ দুটি জয়পুরহাট হাসপাতালের মর্গে পাঠান।
এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।