বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, বিকাল ৪:০২

ফাঁস দিয়ে আত্মহত্যা।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ঘরের আড়ার সঙ্গে ভোলার চরফ্যাশনে গলায় ফাঁস দিয়ে ফারিয়া (১৪) নামের এক কিশোরী আত্মহত্যা করেছে। সোমবার শশীভূষণ থানার চর কলমী ইউনিয়নের নাংলাপাতা গ্রামের ২ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
শশীভূষণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব, এনামুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
কিশোরী ফারিয়া ওই গ্রামের মো. ফারুক হোসেনের মেয়ে। সে আঞ্জুর হাট মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী ছিল।
ওসি জনাব, এনামুল হক জানান, পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ হস্তান্তর করা হয়েছে।