ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : রান্নাঘরে রাখা খাবারের মসলা সঙ্গে চেতনানাশক ওষুধ মিশিয়ে রাজবাড়ীতে বাড়ির সবাইকে অজ্ঞান করে চুরির ঘটনায় এক মাস পর চোর চক্রের ৪ সদস্যকে গ্রেপ্তার করেছেন রাজবাড়ী সদর থানা পুলিশ।
আজ সোমবার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব, মো. ইফতেখারুজ্জামান।
গ্রেপ্তাররা হলেন, ফরিদপুর জেলার কোতোয়ালি থানার কানাইপুর ইউনিয়নের উলোকান্দা গ্রামের মৃত আলীমুদ্দিন শেখের ছেলে কামাল শেখ (৪৫), একই ইউনিয়নের ভাটি কানাইপুর গ্রামের মৃত রইচ মন্ডলের ছেলে রুবেল মন্ডল (৩৫), রাজবাড়ী সদরের বসন্তপুর ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে অনিক ওরফে বিল্লাল মুন্সী (২৭) ও ফরিদপুরের কোতোয়ালি থানার গোপালপুর ইউনিয়নের রসুলপুর গ্রামের মৃত পরশ উল্লাহ মল্লিকের ছেলে লালন মল্লিক (৪৮)।