বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, বিকাল ৪:০২

সোনার দাম ফের বাড়ল।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : সোনার দাম ফের বেড়েছে দেশের বাজারে। ভালো মানের প্রতি ভরি সোনার দাম বেড়েছে এক হাজার ১৯০ টাকা। এখন থেকে দেশের বাজারে ভালো মানের সোনা প্রতি ভরি (২২ ক্যারেট) বিক্রি হবে এক লাখ ২০ হাজার ৮১ টাকায়। আজ সোমবার (১৫ জুলাই) থেকে সারা দেশে সোনার নতুন এ দর কার্যকর হবে।
গতকাল রবিবার (১৪ জুলাই) বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোনার এ দাম বৃদ্ধির তথ্য জানায়। এতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবী (পিওর গোল্ড) সোনার মূল্য বৃদ্ধি পেয়েছে। সে কারণে সোনার দাম সমন্বয়ের সিদ্ধান্ত নিয়েছে বাজুস।
নতুন মূল্য অনুযায়ী ২১ ক্যারেটের এক ভরি সোনার দাম বেড়ে এক লাখ ১৪ হাজার ৬২২ টাকা নির্ধারণ করা হয়েছে।
এ ছাড়া ১৮ ক্যারেটের এক ভরি সোনার দাম ৯৮ হাজার ২৪৬ টাকা নির্ধারণ করা হয়েছে। আর সনাতন পদ্ধতির এক ভরি সোনার দাম ৮১ হাজার ২২৮ টাকা করা হয়েছে।