ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : কৈজানি নদীতে ঝাপ দিয়ে নিখোঁজ হওয়ার দু’দিন পর হালিম মিয়া (৩৫) নামের এক যুবকের লাশ উদ্ধার হয়েছে, আর এ ঘটনা নেত্রকোনার কেন্দুয়ায়।
রবিবার সকালে কৈজানি নদীতে মদন উপজেলার বাশরি গ্রামের অংশে লাশটি ভেসে ওঠলে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করেন।
এ ব্যাপারে মদন থানার ওসি তদন্ত মো. জাহাঙ্গীর আলম খান জানান, শুক্রবার নিখোঁজ হালিমের লাশ শনাক্ত করা হয়েছে। সুরতলের রিপোর্ট তৈরি করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ নেত্রকোনা মর্গে পাঠানো হবে।
পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।