ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ডোবা থেকে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছেন পুলিশ, আর এ মরদেহ উদ্ধার হয়েছে ঢাকা রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে। শুক্রবার বিকেল আনুমানিক সাড়ে ৫টার দিকে মরদেহ উদ্ধার করেন পুলিশ।
পুলিশ জানায়, উদ্ধার হওয়া মরদেহের বিভিন্ন জায়গায় পচন ধরেছে। তার বয়স আনুমানিক ১৫ থেকে ২০ বছর হতে পারে।
যাত্রবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) নুর মোহাম্মদ জানান, উদ্ধার হওয়া মরদেহ মাতুয়াইল কোনাপাড়া মাঝামাঝি মোল্লা কলেজের অদূরে রাস্তার পাশের ডোবায় ভাসছিল। পরে মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়। নিহতের পরিচয় পাওয়ার জন্য সিআইডি’কে সংবাদ দেওয়া হয়েছে। তারা কাজ করছেন।
তিনি আরও বলেন, এটি কি হত্যা, না অন্য কোনভাবে মারা গেছে, তা ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর জানা যাবে।
এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।