বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, বিকাল ৪:১২

পলাতক আসামি গ্রেফতার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : প্রতারণা মামলায় কুষ্টিয়ায় একজন পলাতক আসামিকে গ্রেফতার করেছেন পুলিশ। আবু বকর সিদ্দিক নামের ওই ব্যক্তিকে বৃহস্পতিবার রাত দেড়টার দিকে গ্রেফতার করেছেন কুষ্টিয়া মডেল থানার পুলিশ।
কুষ্টিয়া মডেল থানার ওসি জনাব, মাহফুজুল হক চৌধুরী জানান, গ্রেফতারকৃত আসামি আবু বকর সিদ্দিক (৩৫) কুষ্টিয়া সদরের কাঞ্চনপুর গ্রামের শেখ আহাম্মদ এর ছেলে। তাকে নিজ বাড়ি থেকেই গ্রেফতার করে পুলিশ।
প্রতারণা মামলায় পলাতক থাকলেও মাঝে মধ্যে বাড়িতে আসতেন তিনি। সেই সুযোগে পুলিশ তাকে গ্রেফতার করে এবং তাকে আদালতে উপস্থাপন করা হবে।