শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, বিকাল ৫:৪৪

সড়ক দুর্ঘটনায় চারজনের মৃত্যু।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ট্রাক-সিএনজির সংঘর্ষে চট্টগ্রামের পটিয়ায় দুই শিশুসহ অটোরিকশার ৪ যাত্রী নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাত ১১টার দিকে পটিয়া-বোয়ালখালি সড়কের মিলিটারিপুল এলাকায় এই ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে রুমি আকতার (৩৪)। তিনি পটিয়া উপজেলার জঙ্গলখাইন ইউনিয়ন আলীর মেয়ে। অপর শিশুর নাম ফাহিম (৬), নাহিদ (৭) একই এলাকার গিয়াস উদ্দিনের পুত্র। নিহত সিএনজি অটোরিকশা চালক আনোয়ার হোসেন (৩৭)। তিনি বোয়ালখালী উপজেলার বাসিন্দা।
পুলিশ জানায়, বোয়ালখালি থেকে যাত্রী নিয়ে অটোরিকশাটি পটিয়া যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা বালুবাহী একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে ঘটনাস্থলেই ৩ জন এবং হাসপাতালে নেওয়ার পথে একজনের মৃত্যু হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের টিম গিয়ে দুর্ঘটনার শিকার যাত্রীদের উদ্ধার করেন।
ট্রাকটি আটক করা হলেও ঘাতক চালক পলাতক রয়েছেন।
এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।