বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, বিকাল ৪:১১

আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে মুন্সীগঞ্জের সিরাজদিখানে বালুচর ইউনিয়নের পূর্ব চান্দেরচর গ্রামে। এতে উভয় পক্ষের ৯জন টেঁটাবিদ্ধসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। এছাড়া সংঘর্ষে ৪টি বাড়ি ভাঙচুর করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ২৫ রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে।
গতকাল বুধবার এ সংঘর্ষের ঘটনা ঘটে।
সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব,
মো. মুজাহিদুল ইসলাম জানান, ফসলি জমির মাটি কাটার টাকা ভাগ বাটোয়ারা ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মারামারি হয়েছে। এ ঘটনায় বেশ কয়েকজন টেঁটাবিদ্ধ হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ২৫ রাউন্ড ফাঁকা গুলি ছুড়া হয়েছে এবং বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।