বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, বিকাল ৪:১৯

কয়েকজন গ্রেফতার জুয়ার আসর থেকে।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : অভিযান চালিয়ে নেত্রকোনা মডেল থানার পুলিশ নেত্রকোনা সদর উপজেলার লক্ষিগঞ্জ ইউনিয়নের ওয়াইলপাড়া নামক এলাকায় সাত জুয়াড়িকে গ্রেফতার করেছেন।
সোমবার মধ্যরাতে গোপন সংবাদের খবরে একটি চায়ের দোকানে অভিযান পরিচালনা করে তাদেরকে জুয়া খেলার আসর থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, ওই এলাকার মৃত হোসেন আলীর ছেলে মো. স্বপন মিয়া (৪৫), মো. সাদেক মিয়া (৩৮), মৃত আব্দুল হেকিমের ছেলে মো. আল আমিন (৩৫), মৃত সোবাহান মিয়ার ছেলে মো. হাদিস মিয়া (৪০), এন্টাস মিয়ার ছেলে মো. মিন্টু মিয়া (৩৫)। তারা সবাই ওয়াইপাড়া গ্রামের।
এছাড়াও পলাশহাটির মৃত আব্দুল আজিজের ছেলে মো. মঞ্জু মিয়া (৫০) ও মো. সাফার উদ্দিনের ছেলে মো. মানিক মিয়া (৪৭)।
নেত্রকোনা মডেল থানার ওসি জনাব, মো. আবুল কালাম পিপিএম জানান, গ্রেফতারকৃতদের আইনগত প্রক্রিয়া শেষে তাদের কোর্টে সোপর্দ করা হবে।